অজানা শহর

অপিরিচিত শহর 


জীবন কেটে গেলো এই শহরে,
লোকে বলে আমার শহর। 

ঘুরে বেড়াই যার অলি গলি, 
আনাচে কানাচে, এই শহরে,
তবুও কি চিনি এই শহর,
একি সত্যিই আমার শহর?

দেখি তো অনেক মানুষ,
পরিচিতি কত, সে তো বুঝি না। 

রাস্তা, ঘাট, গলি, মাঠ, 
সব তো চেনা, জানা, 
তবু যেন পরিচয় কম,
শহর তো এখনো অজানা।  


অনুপ মুখাৰ্জী "সাগর"

No comments:

Post a Comment

Know Thyself. Only You know yourself through your internal Potency

Know Contents; Know Me; Know Us